রবিবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ১২ই আশ্বিন, ১৪৩৩

আরিফুরের উদ্যোগে বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি

[print_bangla]

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের সহরাই গ্রামে জন্ম গ্রহণ করেন অধ্যক্ষ মো.আরিফুর রহমান সরদার। পেশায় তিনি একজন শিক্ষক। ছাত্র জীবন থেকেয় নেশা সবুজায়ন।যেখানেই যান নিজস্ব অর্থায়নে করেন বৃক্ষরোপণ ও চারা বিতরণ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সবুজ-শ্যামল দেশ গড়ার প্রত্যয়ে ইতোমধ্যে নজর কেড়েছেন তিনি।এলাকায় সবুজের ফেরিওয়ালা হিসেবে পরিচিত। জেলার বিভিন্ন এলাকায় রয়েছে তার সবুজায়নের স্পষ্ট ছাপ। সম্প্রতি তিনি দক্ষিণবঙ্গের মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর ও কুয়াকাটাসহ ১০ জেলায় বৃক্ষ রোপণ করছেন। বিভিন্ন অঞ্চলে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছেন।
আরিফুর রহমান বলেন, নিজের বেতনের একটি অংশ সঞ্চয় করে দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছেন। আমার স্বপ্ন পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলাতেই বৃক্ষরোপণ করা। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব থেকে পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এই উদ্যোগ। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরিফুরের উদ্যোগে বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি

২৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top