পিএসএলএ প্রথম আসরেই ফাইনালে উঠলো হায়দরাবাদ

[print_bangla]

ডেক্স রিপোর্র্ট: শেষ ওভারে জয়ের জন্যে প্রয়োজন মাত্র ৬ রান। সেটাও করতে পারেনি ইসলামাবাদ। ফলে নাটকীয় জয়ে ফাইনালে উঠে গেল হায়দরাবাদ কিংসমেন। গতকাল শুক্রবার রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এলিমিনেটর-২ ম্যাচে গাদ্দাফি স্টেডিয়ামে তিনবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে তারা মাত্র ২ রানে হারিয়ে চমক দেখিয়েছে টুর্নামেন্টের নবাগত দলটি। এই জয়ে ফাইনালে পেশোয়ার জালমির মুখোমুখি হবে কিংসমেন। প্রথমে ব্যাট করে কিংসমেন তোলে ৫ উইকেটে ১৮৬ রান।

শুরুটা ভালো না হলেও পরে ম্যাচ ঘুরিয়ে দেন উসমান খান ও কুশল পেরেরা। দুজন মিলে পঞ্চম উইকেটে গড়েন ১০১ রানের দুর্দান্ত জুটি। উসমান ৩০ বলে অপরাজিত ৬১ রান করেন, আর পেরেরা করেন ২১ বলে ৩৭ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ইসলামাবাদ।

তবে ডেভন কনওয়ে, শাদাব খান ও পরে মার্ক চ্যাপম্যানের ব্যাটে ম্যাচে ফেরে দলটি। শেষদিকে ফাহিম আশরাফ ও ক্রিস গ্রিন ঝড় তুলে ম্যাচকে নিয়ে যান একেবারে শেষ ওভারে। শেষ ওভারে ইসলামাবাদের দরকার ছিল মাত্র ৬ রান।

শেষ ওভারে বল হাতে নেন হুনাইন শাহ।

অসাধারণ বোলিং করে তিনি দেন মাত্র ৩ রান, নিশ্চিত করেন ২ রানের রুদ্ধশ্বাস জয়।

হুনাইন শাহ ও মোহাম্মদ আলি নেন দুটি করে উইকেট। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়েই জয় পায় কিংসমেন।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিএসএলএ প্রথম আসরেই ফাইনালে উঠলো হায়দরাবাদ

০২ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top