সোমবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ১৩ই আশ্বিন, ১৪৩৩

খাগড়াছড়ি’র গুইমারা’য় শিশু ধ/র্ষ/ণে/র অভিযোগে যুবক আটক

[print_bangla]

সাজু আহমেদ, খাগড়াছড়ি-

খাগড়াছড়ির গুইমারায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় খিলু মারমা (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে গুইমারা থানাধীন হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক এলাকার একটি বাগানে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শিশুটি বাড়িতে যাওয়ার পথে একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি তাকে জোরপূর্বক বাগানে নিয়ে যায়। সেখানে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। ঘটনার পর দুপুর আড়াইটার দিকে শিশুটিকে চিকিৎসার জন্য মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা গুরুতর বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করেন।
গুইমারা থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শিশুর পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

খাগড়াছড়ি'র গুইমারা'য় শিশু ধ/র্ষ/ণে/র অভিযোগে যুবক আটক

২৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top