সোমবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ১৩ই আশ্বিন, ১৪৩৩

রাজশাহী রেঞ্জ ডিআইজি, “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” পরিধান

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

শনিবার (২৬ সেপ্টেম্বর ) রাজারবাগ পুলিশ অডিটরিয়াম, ঢাকায় রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” গ্রহণ করেন।

ডিআইজি কে “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি।

২০২৫ সালে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে সাফল্য এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ডিআইজি কে “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” প্রদান করা হয়।

এই অর্জন তাঁর পেশাগত নিষ্ঠা, দায়িত্ববোধ ও জনসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে রাজশাহী রেঞ্জের সকল কর্মকর্তা ও সদস্যের জন্য গৌরবের বিষয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী রেঞ্জ ডিআইজি, “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” পরিধান

২৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top