সোমবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ১৩ই আশ্বিন, ১৪৩৩

বিয়ানীবাজারে ঘড়ুয়া ভোট কেন্দ্র স্থানান্তরের পাঁয়তারা: নির্বাচন কমিশনে এলাকাবাসীর লিখিত আবেদন

[print_bangla]

স্টাফ রিপোর্টার :

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৪নং শেওলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঐতিহাসিক ঘড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভোট কেন্দ্র সরিয়ে কোনা শালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরের প্রচেষ্টার প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।

২৪ আগস্ট ২০২৬ ইংরেজি তারিখে এ আবেদনটি করা হয়। এর আগে ১৯ আগস্ট ২০২৬ তারিখে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সীল মোহর যুক্ত আবেদনে ফখরুল ইসলাম ভোট কেন্দ্র স্থানান্তরের জন্য আবেদন করলেও এ বিষয়ে স্থানীয় সাধারণ ভোটার ও ০৪নং শেওলা ইউনিয়ন চেয়ারম্যান কোনোভাবেই অবহিত নন। বর্তমান চেয়ারম্যান জহুর উদ্দিন জীবিত এবং তার পদে বহাল তবিয়তে আছেন, প্রবাসেও নন; তবুও ৬নং ওয়ার্ড সদস্য ফখরুল ইসলাম অবৈধভাবে প্যানেন চেয়ারম্যানের সিল ব্যবহার করে নির্বাচন কমিশনে আবেদন করেছেন বলে অভিযোগ উঠেছে।

১৯৭১ সালের পর থেকেই চারাবই, দাউদপুর, কোনা শালেশ্বর ও ঘড়ুয়া গ্রামের লোকজন এই ঘড়ুয়া কেন্দ্রে ভোট দিয়ে আসছেন। বর্তমান ভোটার সংখ্যা চারাবই ১৯৪২, দাউদপুর ২৬৮, ঘড়ুয়া ৪৮৭ এবং মোট ভোটার সংখ্যা ২৬৯৭

টিলা রকম ভূমির ওপর খোলামেলা পরিবেশে নতুন ভবন ৪ কক্ষ ও পুরাতন ভবন টিনের ৩ কক্ষ বিশিষ্ট মোট ৭ কক্ষের ভবনগুলো ভোট গ্রহণের জন্য অত্যন্ত উপযোগী। অপরদিকে কোনা শালেশ্বর স্কুলটি নদীর ধারে অবস্থিত হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং ভোটার ও ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপদ নয়। বন্যাকালীন সময়ে ঘড়ুয়া স্কুলটি কোনা শালেশ্বর গ্রামবাসীসহ স্থানীয়দের দুর্যোগকালীন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

এলাকাবাসীর পক্ষে জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচন ও স্থানীয় নির্বাচন পূর্বের মতো ঘড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বহাল রাখার দাবি জানিয়ে অবিলম্বে সরেজমিন পরিদর্শনপূর্বক ভোটারদের মতামত ও গণশুনানি গ্রহণের জোরালো দাবি জানানো হয়েছে। এ বিষয়ে শেওলা ইউনিয়নের চেয়ারম্যান জহুর উদ্দিন বলেন, এ বিষয়টি আমি অবগত নয়। আমাকে না জানিয়ে প্যানেল চেয়ারম্যান পদ ব্যবহার করা হয়েছে। অথচ ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ থাকে কোনো প্যানেল চেয়ারম্যান পদ নেই।

উল্লেখ্য থাকে যে প্রত্যন্ত  গ্রাম অঞ্জলের সেবাখাত ইউনিয়ন পরিষদের মাধ্যমেও ঘড়ুয়া, চারাবই, দাউদপুর এলাকার জনসাধারণের কিছু জানানো হয় নাই।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল জানান, চেয়ারম্যান নেই ভেবে প্যানেল চেয়ারম্যানের দস্তখতকৃত কাগজকে ব্যবহার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়েছে।

এদিকে অনুলিপিটি সিলেটের জেলা প্রশাসক ও জেলা ও উপজেলা নির্বাচন অফিস এবং নিয়ানীবাজার নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর প্রেরণ করা হয়েছে। সূত্র :দৈনিক আজকের বসুন্ধরা

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিয়ানীবাজারে ঘড়ুয়া ভোট কেন্দ্র স্থানান্তরের পাঁয়তারা: নির্বাচন কমিশনে এলাকাবাসীর লিখিত আবেদন

২৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top