ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরণ ও মশকনিধন

[print_bangla]

আবদুল্লাহ আল মামুন:

ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরণ ও মশকনিধন কর্মসূচি পালন করেছে ফেনী সদর উপজেলা আনসার-ভিডিপি।

আজ  সোমবার  ২৮ সেপ্টেম্বর  সকালে

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফেনী সদর উপজেলা আনসার-ভিডিপির উদ্যোগে লিফলেট বিতরণ, র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন কর্মসূচির উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম। “নিজ আঙিনা নিজে পরিষ্কার করি, ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সদর দপ্তর প্রাঙ্গণ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। পরে মহিপাল ফল মার্কেট, নোয়াখালী বাসস্ট্যান্ড ও বক্ষব্যাধি হাসপাতাল প্রাঙ্গণসহ সড়কের পাশের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযান শেষে সড়কের পাশে পথচারী, ব্যবসায়ী, বিভিন্ন যানবাহনের চালক ও স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণের আহ্বান জানান।

এসময় ফেনী সদর উপজেলা আনসারও ভিডিপি কর্মকর্তা শামীম আরা বেগম, ব্যাটালিয়ন আনসার সদস্য, সাধারণ আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম শুরু করা হয়েছে। এ সময় ফেনী পৌরসভার পক্ষ থেকেও মশার ওষুধ ছিটানো হয়। এছাড়াও তিনি বাসা-বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরণ ও মশকনিধন

২৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top