ধুনটে বাড়িতে অগ্নিকান্ডে সর্বস্বান্ত বাদ্যকর পরিবার

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে সুজন চন্দ্র বাদ্যকর (২৫) নামে এক নরসুন্দরের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পিরহাটী পশ্চিমপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হতদরিদ্র সুজন চন্দ্র বাদ্যকর ওই গ্রামের দুলাল বাদ্যকরের ছেলে। তিনি মথুরাপুর বাজারে নরসুন্দরের কাজ করে জীবিকা নির্বাহ করেন।
‎
‎স্থানীয়রা জানান, অগ্নিকান্ডের সময় সুজন বাদ্যকর সন্তানদের নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় তার স্ত্রী রান্নার কাজ করছিলেন। হঠাৎ ‎বসতবাড়িতে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীর চিৎকারে ঘুম ভাঙে সুজনের। তাৎক্ষনিক ভাবে সুজন তার সন্তানদের নিয়ে ঘর থেকে বের হতে পারলেও মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরেকটি ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ‎তারা আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসে ফোন করে জানান। তবে আগুন তীব্রতা এতবেশি ছিলে যে ১৫ মিনিটের মধ্যেই ঘরে থাকা টিভি, ফ্রিজ, ধান, চাল, স্বর্নলংকার ও নগদ অর্থসহ যাবতীয়  আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।‎
‎

অগ্নিকান্ডের ঘটনা জানার পরে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী তার নিজস্ব তহবিল থেকে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত সুজন বাদ্যকরকে আর্থিক সহায়তা করেন। তার পক্ষে বিএনপি নেতাকর্মীরা বাড়িতে গিয়ে সুজন বাদ্যকরের হাতে এ অর্থ তুলে দেন।

ধুনট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জহুরুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে  পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে বাড়িতে অগ্নিকান্ডে সর্বস্বান্ত বাদ্যকর পরিবার

২৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top