নাজু হত্যায় আসামি নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন

[print_bangla]

.
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

নেত্রকোণায় নাজু হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি নুরুল আমিনের ফাঁসির দাবিতে ২৭ শে অক্টোবর রবিবার বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নাজুর স্বজন ও নেত্রকোণার এলাকাবাসী বাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নাজুর স্বজন, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


জানা গেছে, নিহত নাজুর সাবেক স্বামী নুরুল আমিনের গ্রামের বাড়ি নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া গ্রামে। অভিযোগ রয়েছে, গত ১৯ সেপ্টেম্বর রাত ৮টার দেখা করলে সেখান থেকেই নুরুল আমিন নাজুকে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেন। পরবর্তীতে পুলিশের কাছে হত্যার বিষয়টি তিনি নিজেই স্বীকার করে ঘটনার বর্ণনা দেন এবং মাটির নিচে পুঁতে রাখা নাজুর মরদেহ উদ্ধার করেন বলে স্বজনরা জানান।
এ ঘটনায় নাজুর পরিবার ও স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনুর বেগম, বাংলাদেশ নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল চক্রবর্তী, বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামীম তালুকদার,নিহত নাজুর মা, মেয়ে, বড় বোন নাদিরা আক্তার, ছোট ভাই শুভ, ফুফাতো বোন রুবি আক্তার ও তার জামাতা হারুন অর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, নাজু হত্যার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে মামলার প্রধান আসামি নুরুল আমিনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, একজন নারীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এ ধরনের অপরাধে অপরাধীরা উৎসাহিত হতে পারে। তাই দ্রুত বিচার সম্পন্ন করে নাজু হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে নাজু হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত এবং আসামি নুরুল আমিনের ফাঁসির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নাজু হত্যায় আসামি নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন

২৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top