পিরোজপুরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

[print_bangla]

এমএফএইচ রাজু | নেছারাবাদ | ২৮ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরের নেছারাবাদে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিন্টু সুতার ওরফে মিন্টু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেছারাবাদ থানার ২ নম্বর ওয়ার্ডে জৈনিক উজ্জ্বল হোসেনের তিনতলা বসতবাড়ির সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ইয়াবা বিক্রির সময় মিন্টু সুতারকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মিন্টু সুতার মৃত আব্দুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন আল মাহাবুবের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। ইন্সপেক্টর মো. মোস্তফা হাবিউল্লাহ, পিপিএমের নেতৃত্বে এসআই মো. শহিদুল ইসলাম ও এএসআই আল মোসারেফসহ ডিবির একটি দল অভিযানে অংশ নেয়।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকদ্রব্যের কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

২৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top