ধুনটে ডাক বাংলোর চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে জেলা পরিষদের অর্থায়নে ২ কোটি ৪১ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে ডাক বাংলোর চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। ডাক বাংলো ভবনটি ৩ হাজার স্কয়ার ফুট, চারতলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও দুতলা কমপ্লিট ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার দুপুর ১২টায় জেলা পরিষদের আয়োজনে ডাক বাংলোর চত্বরে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পৌর বিএনপি’র সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজের সভাপতিত্বে ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, ধুনট পৌরসভার সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  মোখফিজুর রহমান বাচ্চু, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে ডাক বাংলোর চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

২৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top