বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

[print_bangla]

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙামাটি জেলা প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং আওয়ামী লীগ ও তাদের গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিলাইছড়িতে উপজেলা বিএনপির উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিলাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম ফকিরের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি বিলাইছড়ি উপজেলার পল্টন ঘাট থেকে শুরু হয়ে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা বিএনপি কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক খাঁ, সহ-সভাপতি ইমাম হাসান শিকদার, সহ-সভাপতি শামশু তঞ্চঙ্গ্যা,, যুগ্ম সম্পাদক জয়সিন্ধু চাকমা, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ধনমুনি চাকমা, উপজেলা যুবদলের সভাপতি মো. রেজাউল করিমসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

২৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top