পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ডাকাত দলের সরদার মিটু’কে গ্রেপ্তার করেছে এসআরবি

[print_bangla]

এমএফএইচ রাজু | পিরোজপুর | ২৯ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুর সদর থানার একটি ডাকাতি মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ও ডাকাত দলের সরদার হিসেবে উল্লেখ করা মো. মিটু শেখ (৫২)কে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশালের নেতৃত্বে গঠিত যৌথ আভিযানিক দল।

এসআরবি-৮ বরিশাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে মিটু শেখকে গ্রেপ্তার করা হয়। অভিযানে এসআরবি-৪, মিরপুর ও এসআরবি-১, উত্তরা ইউনিটের সদস্যরা অংশ নেন। গ্রেপ্তার মিটু শেখ গোপালগঞ্জের মানিকদাহ এলাকার বাসিন্দা। তিনি এলাহী শেখ ও রানু বেগমের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ভোর আনুমানিক সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে পিরোজপুর সদর থানার ১ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণকাঠী এলাকায় এমরান শেখের (৩০) বসতবাড়িতে ৫ থেকে ৬ জনের একটি দল প্রবেশ করে। এ সময় তারা দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি ও মারধর করে স্বর্ণালঙ্কার, স্মার্টফোন, পাওয়ার ব্যাংক ও নগদ টাকাসহ আনুমানিক ৪ লাখ ৭৩ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় এমরান শেখ বাদী হয়ে পিরোজপুর সদর থানায় ডাকাতি মামলা করেন। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মিটু শেখকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮, বরিশালের নেতৃত্বে যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে এসআরবি-৮। গ্রেপ্তার মিটু শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরীর পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ডাকাত দলের সরদার মিটু'কে গ্রেপ্তার করেছে এসআরবি

২৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top