ধুনটে মাদকবিরোধী অভিযানে দুই ব্যবসায়ী গ্রেফতার

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে মাদকবিরোধী পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার রাতে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহরী ও গোসাইবাড়ি গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পূর্ব গুয়াডহরী এলাকার আমজাদ হোসেনের ছেলে সোহাগ (২৮) এবং গোসাইবাড়ি গুচ্ছগ্রাম এলাকার আয়নাল মন্ডলের ছেলে হান্নান মন্ডল (২৬)।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও তিন গ্রাম হেরোইন জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, দুইজনকে গ্রেফতারের পর মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার পর কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুই ব্যবসায়ী গ্রেফতার

৩০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top