“দল ছাড়ার প্রশ্নই ওঠে না, নির্বাচন ঘিরে অপপ্রচার চালানো হচ্ছে” — শওকত হোসেন হাওলাদার

[print_bangla]

 

​বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা শওকত হোসেন হাওলাদারের জামায়াতে ইসলামীতে যোগদানের খবরটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতিবাদ জানানো হয়েছে।

​সম্প্রতি ‘দৈনিক সরেজমিন বার্তা’ নামের একটি সংবাদমাধ্যমে “কলসকাঠীতে ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতা শওকত হাওলাদারের জামায়াতে যোগদানের গুঞ্জন” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

​প্রতিবাদ বিজ্ঞপ্তিতে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকত হোসেন হাওলাদার জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে নিবেদিতভাবে যুক্ত এবং দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি সম্পূর্ণ আস্থাশীল। আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এই ধরনের অপপ্রচার ও মনগড়া তথ্য ছড়াচ্ছে।

​তিনি বলেন, “বিএনপি ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দলে যোগদানের প্রশ্নই ওঠে না। এই ধরনের ভিত্তিহীন সংবাদে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।”

​সংবাদ মাধ্যমটিকে দায়িত্বশীল সাংবাদিকতার নীতি অনুসরণ করে অবিলম্বে এই বিভ্রান্তিকর সংবাদটি প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে, অন্যথায় অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান শওকত হোসেন হাওলাদারের।
।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

"দল ছাড়ার প্রশ্নই ওঠে না, নির্বাচন ঘিরে অপপ্রচার চালানো হচ্ছে" — শওকত হোসেন হাওলাদার

৩০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top