
রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুর মহানগরীর হারাগাছ থানা এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. দুলাল (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) দুপুর ১:১৫ ঘটিকায় হারাগাছ থানাধীন ০৯ নং ওয়ার্ডের খলিশাকুড়ি গ্রামে এই অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর-এর পরিদর্শক এস,এম, এলতাস উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস দল খলিশাকুড়ি গ্রামে দুলালের নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষের খাটের বিছানার নিচ থেকে ‘একটি খালি সিগারেটের প্যাকেটে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০৫ পিস লালচে রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিজিটাল নিক্তি দ্বারা ওজন করে দেখা যায়, উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১০.৫ গ্রাম, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৩১,৫০০ টাকা।
গ্রেফতারকৃত আসামির পরিচয় নাম: মো. দুলাল (৩৯) পিতা: মো. মহির উদ্দিন মাতা: মৃত বিলকিছ জাহান
ঠিকানা: গ্রাম: খলিশাকুড়ি (০৯ নং ওয়ার্ড, রংপুর সিটি কর্পোরেশন), থানা: হারাগাছ মেট্রো, জেলা: রংপুর।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ক্রমিক নং ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরিদর্শক এস,এম, এলতাস উদ্দিন বাদী হয়ে হারাগাছ মেট্রো থানায় মামলাটি দায়ের করেন, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে ডিএনসি-এর এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...