
ইফতেখার আলম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জিহাদ হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খামারকান্দি গ্রামের দহপাড়া এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ হোসেন ওই গ্রামের মো. তোফাজ্জল হোসেনের একমাত্র ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গবাদিপশুকে গোসল করানোর জন্য বৈদ্যুতিক মোটরে সংযোগ দেওয়ার সময় জিহাদ বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অদ্বিতীয় দে তাকে মৃত ঘোষণা করে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...