
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় র্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব।
ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফির সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল মুনসুর আহম্মেদ পাশা, ধুনট পৌর সভার সাবেক প্রশাসক ও বিএনপি নেতা আকতার আলম সেলিম, পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও ধুনট সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল আমজাদ হোসেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...