আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

বগুড়ার জেলার, আদমদীঘি উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

আন্তর্জাতিক প্রবীণ দিবসটি উপলক্ষে
(১ অক্টোবর) বৃহস্পতিবার, বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য ও রেলওয়ে মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম সভাপতিত্ব করেন এ অনুষ্ঠানে।

এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. আশরাফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ( ওসি ) মো. কামরুজ্জামান মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাদিহ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, আবু মোতালেব, খন্দকার মেহেদী হাসান,এন এস ডি এস এর মহাসচিব আব্দুল আলীম সহ গণ মাধ্যমের কর্মী বৃন্দগণ।

সভায় এমপি আব্দুল মহিত তালুকদার বলেন, আজকের নবীন আগামীর দিনের তারাই প্রবীণ, প্রবীণরা সমাজ ও রাস্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ।

তাদের বার্ধক্যে নিরাপত্তা, মর্যাদা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা জরুরি। পরিবার ও সমাজে প্রবীণদের প্রতি সহমর্মী ও দায়িত্বশীল আচরণ গড়ে তোলার গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং প্রবীণরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

০১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top