এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
বৃহস্পতিবার (০১ অক্টোবর ) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের আয়োজনে রাজশাহী জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা (এমসিকিউ)-২০২৬ উপলক্ষ্যে ব্রিফিং প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো.আশিক সাঈদ, পিপিএম।
ব্রিফিংয়ে ডিআইজি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি পরীক্ষার শৃঙ্খলা, গোপনীয়তা ও সার্বিক ব্যবস্থাপনা যথাযথভাবে নিশ্চিত করার পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য সুষ্ঠু ও সমান সুযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরীক্ষার নির্ধারিত নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ এবং দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; পুলিশ সুপার, রাজশাহীসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।