সোনাগাজীর বগাদানায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশীর সমন্বয় সভা অনুষ্ঠিত

[print_bangla]
সোনাগাজী প্রতিনিধি:
প্রবাসী ও প্রবাসী পরিবারের সদস্যদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, রেমিট্যান্সের সুষ্ঠু ব্যবস্থাপনা, আর্থিক সাক্ষরতা, উদ্যোক্তা উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সোনাগাজীর ২ নং বগাদানা ইউনিয়নে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ২ নং বগাদানা ইউনিয়ন পরিষদ, সোনাগাজী, ফেনী-তে “সফল” প্রকল্পের উদ্যোগে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী বাস্তবায়িত এবং United Nations Capital Development Fund (UNCDF) ও বাংলাদেশের সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
সভায় ইউনিয়ন প্রশাসক, সহকারী কৃষি কর্মকর্তা, নারী ও পুরুষ প্রতিনিধি, “সফল” প্রকল্পের কর্মকর্তা আব্দুর রহিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাসী পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রেমিট্যান্সের সঠিক ও উৎপাদনশীল ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে তা সঞ্চয়, বিনিয়োগ ও আয়বর্ধক কর্মকাণ্ডে ব্যবহারের মাধ্যমে পরিবারের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হতে পারে।
সভায় প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের ডিজিটাল আর্থিক সাক্ষরতা, সঞ্চয় ও রেমিট্যান্স ব্যবস্থাপনা, উদ্যোক্তা উন্নয়ন এবং কারিগরি ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় অংশীজনদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রবাসী পরিবারগুলোকে বিভিন্ন সেবা, প্রশিক্ষণ ও অর্থনৈতিক সুযোগের সঙ্গে যুক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় “সফল” প্রকল্পের চলমান কার্যক্রম, প্রবাসী পরিবারকেন্দ্রিক সহায়তা, প্রশিক্ষণ ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও অংশীজনদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারীরা প্রবাসী ও তাদের পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা এবং কার্যকর সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সোনাগাজীর বগাদানায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশীর সমন্বয় সভা অনুষ্ঠিত

০২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top