সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

[print_bangla]

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের সম্মানিত মহিলা সদস্য (এমইউপি) গুলজার বেগমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অশালীন ও মনগড়া ভিডিও বার্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি নিজে।

এক বিবৃতিতে গুলজার বেগম জানান, সাম্প্রতিক সময়ে তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত ভিডিও ও তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও মানহানিকর।
মূলত তাঁর রাজনৈতিক প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে তাঁর সম্মানহানি করার অসৎ উদ্দেশ্যে এই অপপ্রচার চালাচ্ছে।

তিনি জানান, আমি শুরু থেকেই সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে চাকমারকুল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের উন্নয়নমূলক কাজসহ পরিষদের অর্পিত সকল দায়িত্ব পালন করে আসছি।
আমার কাজের স্বীকৃতিস্বরূপ আমি রামু উপজেলা নারী উন্নয়ন পরমের সেক্রেটারি দায়িত্বেও ভূষিত করা হই, এবং চাকমারকুল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচনেও অধিক ভোটে প্যানেল চেয়ারম্যানে জয় লাভ করি।
কিন্তু একটি কুচক্রী মহল ও আমার বিরোধী পার্টি আমাকে সামাজিকভাবে হেনস্তা করতে এবং পরিবার, সমাজ ও দেশের মানুষের কাছে হেয় প্রতিপন্ন করতে এই ভিত্তিহীন অপপ্রচারের পথ বেছে নিয়েছে। এ ধরনের নোংরা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।

এ ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা প্রোপাগান্ডায় কান না দিতে এবং বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনসহ দেশবাসীর প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি, এই ন্যাক্কারজনক অপপ্রচারের সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এই জনপ্রতিনিধি।

নিবেদক:
গুলজার বেগম
মহিলা সদস্য (এমইউপি), ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড
চাকমারকুল ইউনিয়ন পরিষদ, রামু, কক্সবাজার।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

০২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top