পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

[print_bangla]

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা প্রতিনিধিঃ

উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা: আব্দুল মজিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো: একরামুল হোসেন, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান ও প্রধান শিক্ষক আব্দুল ওহাব।
এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় উক্ত সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান সাইফ, পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী কর্মকর্তা সঞ্জয় মণ্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির মোঃ গোলাম আযমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

০২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top