
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
শুক্রবার (০২ অক্টোবর) শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীতে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে রাজশাহী রেঞ্জে কর্মরত পুলিশ সদস্যদের এমসিকিউ পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়।
পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।
এ পরীক্ষায় কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালে ডিআইজি পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তাছাড়া সুষ্ঠু ও সুন্দরভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে পদোন্নতি পরীক্ষা ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সকে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন। তিনি সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
রাজশাহী রেঞ্জ ডিআইজি আরও বলেন, যারা ক্যাডেট এএসআই(নিরস্ত্র)/ এসআই (নিরস্ত্র) পদে নির্বাচিত হবেন, তারা নিজেদের যোগ্যতার ভিত্তিতেই নির্বাচিত হবেন।
এ সময় কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; পুলিশ সুপার, রাজশাহীসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।