ঢাকার মোহাম্মদপুর, সেন্ট খ্রিস্টীনা চার্চের চুরি হওয়া ঘণ্টা উদ্ধার

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট খ্রিস্টীনা চার্চ থেকে চুরি হওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। তবে চুরির সঙ্গে জড়িতদের এখনো শনাক্ত করা যায়নি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানা যায় যে, ১ লা অক্টোবর রাত ১২টা ৩ মিনিটের পর কোনো একসময় ৯২ আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের সামনে অবস্থিত সেন্ট খ্রিস্টীনা চার্চের দোতলার খোলা জায়গা থেকে ঘণ্টাটি চুরি হয়। ভোর ৪টা ৩৫ মিনিটে খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

পরে পুলিশের একাধিক দল চুরি যাওয়া ঘণ্টা উদ্ধারে অভিযান চালায়। বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটের দিকে জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, অভিযানের চাপে চোরেরা ঘণ্টাটি সেখানে ফেলে পালিয়ে যায়। উদ্ধার হওয়া ঘণ্টাটি অক্ষত অবস্থায় রয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম জানান, ঘণ্টাটি বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঢাকার মোহাম্মদপুর, সেন্ট খ্রিস্টীনা চার্চের চুরি হওয়া ঘণ্টা উদ্ধার

০২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top