
ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক সবুজ পত্রিকার সম্পাদক আফসার উদ্দিন ইন্তেকাল করেছেন
মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ সংবাদপত্র জগতের প্রবীন হিতৈষী, ময়মনসিংহ সম্পাদক পরিষদের সভাপতি,ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক সবুজ পত্রিকার সম্পাদক আফসর উদ্দিন ময়মনসিংহ নগরীর মহারাজা রোড়স্থ বাসভবনে আজ অক্টোবর শুক্রবার রাত ৮টায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই ছেলে এক মেয়ে ও স্ত্রী সহ বহু আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আগামীকাল শনিবার জহর নামাজ বাদ নগরীর বড় মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হইবে।
তাঁর মৃত্যুতে গভীর শোকাহত সাংবাদিক পরিবার । ওনার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিভিন্ন সাংবাদিক ও সাংবাদিক সংগঠন শোক বার্তা পাঠিয়েছেন
আল্লাহ সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাত দান করুন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...