কাউনিয়া বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি অনুমোদন

[print_bangla]

জহির সায়হান, কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত কাউনিয়া বাসস্ট্যান্ড উপ-কমিটির পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন।

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো: তাজুল ইসলাম হারুন ও যুগ্ম আহ্বায়ক মো.আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক চিঠিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

অনুমোদিত নতুন কমিটিতে মো. আব্দুল হামিদকে সভাপতি এবং মো. শাহিন আলমকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, এর আগে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত কাউনিয়া বাসস্ট্যান্ড উপ-কমিটি গঠন করে অনুমোদন দেওয়া হয়েছিল। পরবর্তীতে ওই কমিটি বিলুপ্ত করে শ্রমিকদের পক্ষ থেকে দাখিল করা আবেদনপত্র আলোচনা ও পর্যালোচনা শেষে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নটি বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাসে কর্মরত শ্রমিকদের নিয়ে গঠিত একটি সংগঠন। সংগঠনটি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত।

নতুন কমিটি অনুমোদনের পর কাউনিয়া বাসস্ট্যান্ডের সংশ্লিষ্ট শ্রমিকদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। শ্রমিকদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে বাসস্ট্যান্ডের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়া বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি অনুমোদন

০৩ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top