
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে নুর মোহাম্মদ তোতা আহ্বায়ক, হাসান আহম্মেদ দোয়েল সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রিজভি সাগর সদস্য সচিব হয়েছেন।
শুক্রবার রাতে উপজেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটির অনুমোদন দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর কবির তালুকদার স্বরণ ও সদস্য সচিব মিশুক বাবু সম্রাট তালুকদার।
কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রনি, রুহুল আমিন সুজন, রিফাত হোসেন, শরফুদ্দিন আহম্মেদ (মাইকেল), মোবারক হোসেন, ইয়াসিন আলী ও অন্তর শেখ। সদস্য হিসেবে রয়েছেন সজীব মাহমুদ, নাজমুল হুদা ও মাসুদ রানা।
নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ দিয়েছে উপজেলা ছাত্রদল।
দীর্ঘদিন পর ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।