
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শুরু হয় কমপ্লেক্সের ছাদ ঢালাই কার্যক্রম।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর উপজেলা জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ আব্দুল মালেক ট্রাস্টের সভাপতি ও ধুনট উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম।
ধুনট উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আব্দুল কারিম ও সহকারী সেক্রেটারী সহকারী অধ্যাপক মাহমুদ আলমের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল্লাহেল বাকী, কর্মপরিষদ সদস্য রেজাউল করিম, ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম দুলাল, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মুহাম্মদ আতাউর রহমান, বগুড়া জেলা ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক তালিবুল হাবিব ও ধুনট উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সজিব আহমেদ।