লালপুর থানা পুলিশের অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো আইডি হ্যাকিং ও প্রতারক চক্রের ০৩ জন সক্রিয় সদস্য আটক

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

নাটোর জেলার লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শনিবার (০৩ সেপ্টেম্বর ) রাত্রী ০১.০৫ ঘটিকার সময়, লালপুর থানাধীন মনিহারপুর দক্ষিনপাড়া সাকিনস্থ ধৃত আসামী মো. মোমিন আলী (২৫) পিতা-মো. রয়াজ আলী, সাং-মনিহারপুর (দক্ষিনপাড়া), থানা-লালপুর, জেলা-নাটোর এর দক্ষিন দুয়ারী টিনসেট বিল্ডিং ঘরের ভিতর অভিযান পরিচালনা করে ধৃত আগামী ১। মো. মোমিন আলী (২৫) পিতা-মো. রয়াজ আলী, সাং-মনিহারপুর (দক্ষিনপাড়া), থানা-লালপুর, জেলা-নাটোর, ২। মো. জাহাঙ্গীর আলম (২৬) পিতা-মো. নাজিম উদ্দিন সরদার, সাং-সুলতানপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহী, ৩। মোঃ শিহাব উদ্দিন (১৯) পিতা-মোঃ মিন্টু আলী, সাং-মনিহারপুর (দক্ষিনপাড়া), থানা-লালপুর, জেলা-নাটোরগণ কে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এর কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল ফোন জব্দ করেন।

এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর অধীনে লালপুর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

লালপুর থানা পুলিশের অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো আইডি হ্যাকিং ও প্রতারক চক্রের ০৩ জন সক্রিয় সদস্য আটক

০৩ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top