
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
গাইবান্ধায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর ) সকাল ১০ টায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে সভাপতিত্ব করেন গাইবান্ধার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পাঁপড়ি বড়ুয়া, এস.এম. গালিব হাসান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলি রানী, মো. সাব্বির আহম্মেদ, লিখন কুমার বর্মন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল বেনজির, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা বারের প্রতিনিধি অ্যাডভোকেট এ.টি.এম. শরিফুজ্জামানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
কনফারেন্সে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ২০২৬ সালের সংশোধনী অনুযায়ী ৬০ কার্যদিবসের মধ্যে অভিযোগপত্র দাখিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
এছাড়া মাদকের বিস্তার নিয়ন্ত্রণ, জনবল সংকট এবং অবকাঠামোগত সমস্যা সমাধানের বিভিন্ন উপায় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।