শের-ই-বাংলা নগরে আলোকিত সোনাতলা ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

 

বগুড়া মহানগরের শের-ই-বাংলা নগরে ‘আলোকিত সোনাতলা ফাউন্ডেশন’-এর ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে গরিব ও দুস্থ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম. আর. ইসলাম স্বাধীন এবং বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ার গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মাহাতাব হোসেন মণ্ডল।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শের-ই-বাংলা নগরে আলোকিত সোনাতলা ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ

০৩ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top