
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
বগুড়ার, দুপচাঁচিয়ায় নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা বদরুল আলম বকুলকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
(৩ অক্টোবর) শনিবার সকালে উপজেলার সাহারপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বকুল গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এবং সাহারপুকুর চন্দদীঘি গ্রামের মৃত আহম্মদ আলী আকন্দের ছেলে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারের পর তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...