কক্সবাজারে “মেসার্স আলী হাসান এল.পি.জি” গ্যাস পাম্পে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, চালকদের মাঝে ক্ষোভ

[print_bangla]

কক্সবাজারে “মেসার্স আলী হাসান এল.পি.জি” গ্যাস পাম্পে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, চালকদের মাঝে ক্ষোভ

মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) কক্সবাজার।

কক্সবাজার বাসটার্মিনাল এলাকার “মেসার্স আলী হাসান এল.পি.জি” নামক গ্যাস পাম্পে গাড়িতে গ্যাস ভরার সময় মিটারের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। পাম্পের ডিজিটাল মিটারে প্রতি লিটার গ্যাসের দাম কম দেখালেও, আলাদা ক্যালকুলেটর ব্যবহার করে প্রতি লিটার ৯০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সিএনজি চালকরা।

আজ রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এই অনিয়মের শিকার হন বেশ কয়েকজন সিএনজি চালক। এ ঘটনায় স্থানীয় সিএনজি চালকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

ভুক্তভোগী সিএনজি চালক জিয়াবুল হক জানান, আজ সকাল ১১টায় তিনি বাসটার্মিনালের “মেসার্স আলী হাসান এল.পি.জি” গ্যাস পাম্পে সিএনজিতে গ্যাস নিতে যান। পাম্পের মিটারে প্রতি লিটার গ্যাসের দাম ৭৩ টাকা ১০ পয়সা ক্যালকুলেট করা থাকলেও, গ্যাস নেওয়ার পর পাম্পের লোকজন আলাদা ক্যালকুলেটর ব্যবহার করে ৪ লিটারের দাম রাখেন ৩৬০ টাকা। এতে দেখা যায়, প্রতি লিটার গ্যাস ৯০ টাকা করে হিসাব করে মিটার পরিমাণের চেয়ে প্রতি লিটারে ১৬ টাকা ৯০ পয়সা অতিরিক্ত নেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, একই পাম্পে সকাল ১১টা ২০ মিনিটে গ্যাস নেন সিএনজি চালক আবু তাহের। তিনি ৫ লিটার গ্যাস নিয়ে পাম্পে ৪৫০ টাকা পরিশোধ করেন। একইভাবে সকাল ১১টা ৩০ মিনিটে গ্যাস নেওয়া অপর চালক তারেকও ৫ লিটার গ্যাসের জন্য ৪৫০ টাকা পরিশোধ করেন।

চালকরা জানান, পাম্পের মিটারে প্রতি লিটার গ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা বা ১০ পয়সা লেখা থাকলেও, সরকার নির্ধারিত বা পাম্পের মিটারের বাইরে আলাদা ক্যালকুলেটর দিয়ে চড়া দামে ৯০ টাকা করে বিল রাখা হচ্ছে। অথচ গ্যাস ও জ্বালানির দাম নতুন করে বাড়েনি।

একাধিক সিএনজি চালক ক্ষোভ প্রকাশ করে জানান, মিটারে কম দামের হিসাব উঠলেও পাম্প কর্তৃপক্ষ জোরপূর্বক প্রতি লিটার ৯০ টাকা করে আদায় করছে।
সাধারণ খেটে খাওয়া চালকদের পকেট কাটার এমন নৈরাজ্যের বিষয়ে “মেসার্স আলী হাসান এল.পি.জি” এর বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও দৃষ্টি আকর্ষণ করেছেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কক্সবাজারে "মেসার্স আলী হাসান এল.পি.জি" গ্যাস পাম্পে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, চালকদের মাঝে ক্ষোভ

০৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top