কক্সবাজারের রামুতে অপরাধ দমনে কঠোর অবস্থান: কিশোর গ্যাং, ছিনতাই ও মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত

[print_bangla]

কক্সবাজারের রামুতে অপরাধ দমনে কঠোর অবস্থান: কিশোর গ্যাং, ছিনতাই ও মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত

মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) কক্সবাজার।

কক্সবাজারের রামুর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ জীবনযাত্রা নিশ্চিত করতে জোরালো ও ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে রামু থানা পুলিশ। সরকারের শীর্ষ মহলের ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট দিকনির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবে রূপ দিতে রামুর প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রতিটি আনাচে-কানাচে নিরলসভাবে কাজ করছে পুলিশের একাধিক টিম।

সাম্প্রতিক সময়ে রামু উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-ছিনতাইয়ের প্রবণতা এবং মাদকের বিস্তার রোধে পুলিশ প্রশাসন কঠোর ভূমিকা গ্রহণ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, একশ্রেণির অপরাধী ও মাদক কারবারি রামুর যুবসমাজকে ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছিল। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রামু থানা পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে, যা সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনতে শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রামু উপজেলাকে একটি সম্পূর্ণ অপরাধ ও মাদকমুক্ত জনপদে রূপান্তর করতে পুলিশ প্রশাসন কঠোর কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
রামুবাসীকে একটি শান্তিপূর্ণ জীবন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পুলিশ জানিয়েছে, অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। রামুর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুর হক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমি শুধু পুলিশের দায়িত্ব পালন করছি না, আমি জনগণের সেবক। রামু থানায় যতদিন দায়িত্বে আছি, ততদিন কোনো অপরাধীকে একচুলও ছাড় দেওয়া হবে না।
অপরাধী যেই হোক না কেন সে যতই প্রভাবশালী বা শক্তিশালী ক্ষমতাসীন ব্যক্তি হোক না কেন, অপরাধ করলে এবং তাদের সাথে কোনো যোগসাজশের প্রমাণ মিললে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাদের অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

রামুর বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, থানা পুলিশের এমন সময়োপযোগী ও সাহসী পদক্ষেপের ফলে এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। সাধারণ মানুষ এখন অনেক বেশি স্বস্তিবোধ করছে। স্থানীয়দের মতে, পুলিশের এই বিশেষ ও নিয়মিত অভিযান যদি এভাবে অব্যাহত থাকে, তবে অচিরেই রামু থেকে কিশোর গ্যাং কালচার, চুরি-ছিনতাই এবং সর্বনাশা মাদকের মূলোৎপাটন সম্ভব হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কক্সবাজারের রামুতে অপরাধ দমনে কঠোর অবস্থান: কিশোর গ্যাং, ছিনতাই ও মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত

০৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top