বগুড়া করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

বগুড়া করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(৪ অক্টোবর ) রবিবার, কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম বাদশা, সংসদ সদস্য, ৪১-বগুড়া-৬ (সদর) এবং সভাপতি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি আতাউর রহমান, প্রাক্তন মহাব্যবস্থাপক, বিএডিসি, কৃষি মন্ত্রণালয়, ঢাকা ও অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী এবং ড. কে. এম. খালেকুজ্জামান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (অবসরপ্রাপ্ত), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, মসলা গবেষণা কেন্দ্র, বগুড়া ও অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক, বগুড়া মহানগর বিএনপি ও সভাপতি, বগুড়া করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ আমিনুল ইসলাম, অধ্যক্ষ, বগুড়া করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ।

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বগুড়া করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

০৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top