ধুনট উপজেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের শুভেচ্ছা মিছিল ও পথসভা

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

ধুনট উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় মথুরাপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুভেচ্ছা মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিএনজি স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব রেজভি সাগরের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মাদ (তোতা) ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান আহম্মেদ (দোয়েল)।

এ সময় আরও বক্তব্য দেন বিএনপি নেতা মাহফুজার রহমান শাহ আলী, আমজাদ হোসেন ও আব্দুল মান্নান।

পথসভায় বক্তারা ধুনট উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রনি, রুহুল আমিন সুজন, রিফাত হোসেন, শরফুদ্দিন আহম্মেদ (মাইকেল), মোবারক হোসেন, ইয়াসিন আলী ও অন্তর শেখ। এছাড়া কমিটির অন্য সদস্য সজীব মাহমুদ, নাজমুল হুদা ও মাসুদ রানাও উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ও রাতুল। আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা আবির হাসান নুহু ও সুজন সেখ এবং ছাত্রদল নেতা সবুজ হোসেন, রানা সিদ্দিকি, শরিফ, সাদিক, মেরাজ ও মেহেদি।

মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনট উপজেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের শুভেচ্ছা মিছিল ও পথসভা

০৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top