টেকসই গ্রামীণ বিদ্যুতায়ন নিয়ে গবেষণার খসড়া প্রতিবেদন পর্যালোচনা

[print_bangla]

এমএফএইচ রাজু | ঢাকা | ৪ অক্টোবর ২০২৬

টেকসই গ্রামীণ বিদ্যুতায়ন ব্যবস্থা উন্নয়নে গবেষণার খসড়া চূড়ান্ত প্রতিবেদন (Draft Final Report—DFR) পর্যালোচনা বিষয়ক স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিদ্যুৎ ভবনে Strengthening BREB for Sustainable Rural Electrification (RE) System শীর্ষক গবেষণার খসড়া চূড়ান্ত প্রতিবেদন নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে সভায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, বিদ্যুৎ খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় গবেষণার ফলাফল ও সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে টেকসই গ্রামীণ বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

আলোচনায় দেশের গ্রামীণ বিদ্যুৎ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যতের বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় কার্যকর ও বাস্তবভিত্তিক সুপারিশ প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

টেকসই গ্রামীণ বিদ্যুতায়ন নিয়ে গবেষণার খসড়া প্রতিবেদন পর্যালোচনা

০৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top