নওগাঁ জেলার বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান মাস্টারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

নওগাঁর জেলার,বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের বৌলাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান মাস্টার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ৭৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহযোদ্ধা, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৪৯ সালে জন্মগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান মাস্টার মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসিকতা, দেশপ্রেম ও অসামান্য অবদান স্থানীয় মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শনিবার (৪ অক্টোবর ) মরহুমের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় সরকারের পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয় এবং রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করা হয়। স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধে অংশ নেওয়া এই বীর সন্তানকে রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় জানানোর মুহূর্তটি উপস্থিত সবার মাঝে গভীর আবেগের সৃষ্টি করে।

রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন, স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকার সর্বস্তরের জনগণ।

জানাজায় সহযোদ্ধা, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজা ও রাষ্ট্রীয় সম্মাননা প্রদান শেষে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান মাস্টারকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকা ও দেশপ্রেম জাতির ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বদলগাছী উপজেলাজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নওগাঁ জেলার বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান মাস্টারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

০৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top