কক্সবাজারে যাত্রীবাহী বাসে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

[print_bangla]

কক্সবাজারে যাত্রীবাহী বাসে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোঃ মোরশেদ, (জেলা প্রতিনিধি) কক্সবাজার।

মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে কক্সবাজার সদর থানাধীন লিংক রোড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-১৫, কক্সবাজার। উক্ত অভিযানে ২৬ কেজি অবৈধ গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে এসআবি-১৫।

অদ্য ০৩ অক্টোবর ২০২৬ তারিখ এসআরবি-১৫, সিপিএসসি, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমিল্লা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে করে অবৈধ মাদকদ্রব্য বিক্রিয়ের উদ্দেশ্যে কতিপয় মাদক কারবারি কক্সবাজার শহরের দিকে আসছে। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য আভিযানিক দলটি কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের লিংক রোড বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় এবং একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে কক্সবাজারগামী গাড়িতে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। পরবর্তীতে ভোর আনুমানিক ০৩:০০ ঘটিকায় ‘সৌদিয়া পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ ১ জন পুরুষ ও ১ জন নারী মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদক কারবারিদের নিকট থেকে ব্যববহৃত ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত গাঁজা।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন-কক্সবাজারের উখিয়ার কুতুপালং ০২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোঃ এবাইদুল্লা’র ছেলে মোঃ আইয়াজ(২৫) এবং কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের মৃত শামছুল আলমের স্ত্রী হাসিনা বেগম(৫৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কুমিল্লাসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছে বলে স্বীকার করে।

উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে এসআরবি-১৫ এর ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কক্সবাজারে যাত্রীবাহী বাসে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

০৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top