ধুনটে বার্মিজ চাকু সহ ১৪ মামলার শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় বার্মিজ চাকু সহ ১৪ মামলার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ রানা উজ্জলকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাসুদ রানা উজ্জল ধুনট পৌর এলাকার পশ্চিম ভারণশাহী গ্রামের বাহাদুর আলীর ছেলে। এরআগে রোববার রাতে নিজ বাড়ির সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানা উজ্জল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। গত ২০০৮ সাল থেকে সে এলাকায় বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে। ২০০৮ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত তার বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় কমপক্ষে ২০ বার পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। কিন্তু জামিনে মুক্ত হয়ে বাড়িতে ফিরে সে ফের মাদক ব্যবসা শুরু করে।

তারই ধারাবাহিকতায় রোববার রাতে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে মাদক বিক্রি করছে মাসুদ রানা উজ্জল। এমন সংবাদ পেয়ে সেখানে তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় পুলিশ তার দেহ তল্লাশি করে একটি বার্মিজ চাকু জব্দ করে। তবে তার কাছে কোন মাদক দ্রব্য পায়নি পুলিশ। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা বাদি হয়ে মাসুদ রানা উজ্জলের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদ রানা উজ্জলকে বার্মিজ চাকু সহ গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে বার্মিজ চাকু সহ ১৪ মামলার শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

০৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top