আদমদীঘিতে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট শুরু

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর ) বিকেল ৪টায় ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৮টি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলায় ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ ও সান্তাহার ইউনিয়ন পরিষদ দল মুখোমুখি হয়।

আজকের খেলায় ২-০ গোলের ব্যবধানে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ জয়লাভ করেছে। টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

পরে তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এছাড়া অনুষ্ঠানে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, আদমদীঘি থানা ওসি (তদন্ত ) মো.শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন এবং উপজেলা ক্রীড়া সম্পাদক শাহিনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

খেলাটি পরিচালনা করেন স্বপন, রাকিবুল ও শাকিল হোসেন।

টুর্নামেন্টের উদ্বোধনকে ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা দেখতে মাঠে শত শত সংখ্যক দর্শকের সমাগম ঘটে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আদমদীঘিতে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট শুরু

০৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top