রামুর গর্জনিয়ায় এএসআই টুটুল রুদ্রর মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ আটক-১

[print_bangla]

রামুর গর্জনিয়ায় এএসআই টুটুল রুদ্রর মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ আটক-১

মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) কক্সবাজার।

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। এরই ধারাবাহিকতায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এএসআই (নিঃ) টুটুল রুদ্রর নেতৃত্বে গভীর রাতে এক সফল অভিযান চালিয়ে সামান্য পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে গর্জনিয়া ফাঁড়ি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে গর্জনিয়ার কচ্ছপিয়া ইউনিয়নের নতুন তিতারপাড়া এলাকায় এই আকস্মিক অভিযান চালানো হয়।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে সন্দেহভাজন ব্যক্তির বসতবাড়ি ঘেরাও করে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

আটক নাম: আতাউল করিম (ভুট্টু) পিতা: মৃত জালাল আহম্মদ, মাতা: আনোয়ারা বেগম স্ত্রী: রোজিনা আক্তার
তিনি নতুন তিতারপাড়া, কচ্ছপিয়া, গর্জনিয়ার স্হায়ী বাসিন্দা বলে জানা যায়।

পুলিশ জানায়, অভিযুক্ত আতাউল করিম ভুট্টার বাড়ি থেকে তাকে আটক করার সময় তল্লাশি চালিয়ে সামান্য পরিমাণ (গাঁজা) উদ্ধার করা হয়।

এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, মাদকের বিস্তার রোধ ও যুবসমাজকে রক্ষা করতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। সমাজ থেকে অপরাধ ও মাদকের করাল গ্রাস নির্মূল করতে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রামুর গর্জনিয়ায় এএসআই টুটুল রুদ্রর মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ আটক-১

০৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top