তেঁতুলিয়ায় ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় চার তরুণ আটক, পালালেন আরও ৩ জন

[print_bangla]

 

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় চার তরুণকে আটক করেছে বিজিবি। এ সময় বিজিবির ধাওয়া খেয়ে আরও তিনজন পালিয়ে গেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের শারিয়ালজোত সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে সকালে আটক চারজনকে তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যায় শারিয়ালজোত ক্যাম্পের বিজিবি সদস্যরা।

আটকরা হলেন—সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার আফসার উদ্দিনের ছেলে মো. হাফিজুল ইসলাম (২১), সদর উপজেলার বনগাঁও এলাকার মো. জাহেল মিয়ার ছেলে মো. সাব্বির হোসেন (১৫) ও মো. রাহান (১৩) এবং কুমিল্লার নাসিরনগর উপজেলার ব্যাংগোতা ছপ্পরতোলা এলাকার মো. জজ মিয়ার ছেলে মো. শিপন মিয়া (১৯)।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত বিওপি ক্যাম্পের একটি টহল দল সীমান্তে দায়িত্ব পালন করছিল। এ সময় শারিয়ালজোত ফরেস্টের ভেতর দিয়ে সীমান্তের মেইন পিলার-৪৪০-এর ২৫ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে সাতজন বাংলাদেশি তরুণ ভারতে প্রবেশের চেষ্টা করেন।

বিষয়টি টের পেয়ে শারিয়ালজোত বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার মো. সেকেন্দার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় চারজনকে আটক করা সম্ভব হলেও অন্য তিনজন পালিয়ে যান।

বিজিবির দাবি, আটক ও পলাতক তরুণরা কাজের সন্ধানে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন।

তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, বিজিবি চারজন তরুণকে আটক করে থানায় নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। এ সময় চারজনকে আটক করা হয় এবং তিনজন পালিয়ে যান। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক রয়েছে। টহল দল ২৪ ঘণ্টা সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

তেঁতুলিয়ায় ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় চার তরুণ আটক, পালালেন আরও ৩ জন

০৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top