
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
গ্রামাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক অপরাধ দূর করতে আরও কঠোর ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন, বগুড়া জেলার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া।
মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় আদমদীঘি থানা প্রাঙ্গণে আয়োজিত, উপজেলার ০৬ টি ইউনিয়নের সাপ্তাহিক গ্রাম পুলিশ প্যারেডে উপস্থিত হয়ে তিনি এ নির্দেশ প্রদান করেন।
প্যারেড পরিদর্শনের পর গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, সমাজ থেকে মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক ও ইভটিজিংয়ের মতো ব্যাধি দূর করতে গ্রাম পুলিশকে একদম তৃণমূল পর্যায়ে সতর্ক প্রহরী হিসেবে কাজ করতে হবে।
নিজ নিজ এলাকায় যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া মাত্রই তা দ্রুত থানাকে জানানোর নির্দেশ দেন তিনি।
দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের ওপর জোর দিয়ে তিনি আরও জানান, গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশ ও থানা পুলিশের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এছাড়াও আদমদিঘী থানা (ওসি ) আসন্ন হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে, বিভিন্ন পূজা মন্ডপ সম্পর্কে, এবং ঐসব এলাকার নিরাপত্তা সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, থানার এসআই এবং কনস্টেবলগণ।
প্যারেডে উপস্থিত গ্রাম পুলিশদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।