শনিবার ১লা আগস্ট, ২০২৬ ১৭ই শ্রাবণ, ১৪৩৩

১৬ রানে ৬ উইকেট নেই বাংলাদেশের, হারলো ৬ উইকেটে

[print_bangla]

স্টাফ রিপোর্টার: বৃষ্টির বাগড়ায় ম্যাচ খেলা নিয়েই শঙ্কা ছিলো। প্রায় দুই ঘন্টা বন্ধ ছিলো খেলা।ম্যাচ হয় ১৫ ওভারের। কিন্তু সেই ১৫ ওভারও টিকে থাকতে পারল না বাংলাদেশ। শেষ ১৬ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ গুটিয়ে গেছে ১০২ রানেই!

অথচ বৃষ্টির আগে ১৩ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। কিন্তু বৃষ্টির পর খেলা শুরু হলেও আগের ছন্দটা আর খুঁজে পেলেন না বাংলাদেশ অধিনায়ক। বৃষ্টির পরে উইকেটে নেমে আরও ৪ বল খেললেও যোগ করতে পারলেন মোটে ১ রান। তাতে ১৭ বলে ২৬ রানেই থেমে যায় লিটনের ইনিংস।

অধিনায়ক ফিরে গেলে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে দায়িত্বটা নিজ কাঁধে তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তাওহিদ হৃদয়। ইনিংসের ১৩তম ওভারে আউট হওয়ার আগে ২৪ বলে ৩ চার ২ ছক্কায় ৩৩ রান করেন ডানহাতি ব্যাটসম্যান।

তাতে একটা পর্যায়ে বাংলাদেশের স্কোরবোর্ড ছিল ৪ উইকেটে ৮৬ রান। কিন্তু এরপর আর কেউ দাঁড়াতেই পারলে না।

এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে ওপেনার সাইফ হাসানক হারায় বাংলাদেশ। জেইডন লেনক্সের বলে ঠিকঠাক টাইমিং করতে না পেরে ক্যাচ আউট হয়েছেন ১১ বলে ১৬ রান করা সাইফ। ২১ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ ইনিংসের পঞ্চম ওভারে জোড়া ধাক্কা খায়। পরপর দুই বলে আউট হন তানজিদ হাসান তামিম (৬) ও পারভেজ হোসেন ইমন (০)। মুহূর্তেই স্কোরবোর্ড রূপ নেয় ৩ উইকেটে ৩৫ রানে।

বাংলাদেশ খানিকটা বিপদে পড়লেও এক প্রান্তে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন লিটন দাস। এর মধ্যে ইনিংসের ৬.৪ ওভার যেতেই বৃষ্টি নামে মিরপুরে। বৃষ্টি থামলে ম্যাচ নেমে আসে ১৫ ওভারে।

বৃষ্টির পর ইনিংসের ৯ম ওভারে লেগ সাইডে সরে গিয়ে শট খেলতে গিয়ে কাভার অঞ্চলে থাকা ফিল্ডার জ্যাকব স্মিথের হাতে তুলে দেন লিটন। বাংলাদেশের স্কোরবোর্ডে তখন ৪ উইকেটে ৬৩ রান। সেখান থেকে হাল ধরে রানটা বাড়িয়ে নিচ্ছিলেন তাওহিদ হৃদয়। কিন্তু অন্যপ্রান্তে যেন টিকে থাকতেই সংগ্রাম করছিলেন শামীম পাটোয়ারি। বাঁহাতি এ ব্যাটসম্যানকে বেশিক্ষণ সংগ্রাম করতে হলো না।

ইনিংসের দ্বাদশ ওভারে সোধির লো ফুলটস বলে রিভার্স সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন ৮ বলে ৩ রান করা শামীম পাটোয়ারি। পরের ওভারে ক্লার্কসনের প্রথম বলে আউট তাওহিদ হৃদয়। সেখানেই থামলেন না ক্লার্কসন, পরের ডেলিভারিতে ফেরালেন সাইফউদ্দিনকেও।

পরপর ৩ উইকেট হারিয়ে মুহূর্তেই ৪ উইকেটে ৮৬ থেকে ৭ উইকেট ৮৯ রানে রূপ নেয় বাংলাদেশের স্কোরবোর্ড। রান সংখ্যা আর ৬ যোগ হতেই রিশাদকেও হারায় বাংলাদেশ। একটু পরে ঠিকই ১০০ পেরিয়ে যায় বাংলাদেশ। কিন্তু ইনিংসের ৪ বল বাকি থাকতেই হাতে থাকা বাকি দুই উইকেটও হারিয়ে ফেলে স্বাগতিকরা। ‍ সিরিজ ১- ১ এ শেষ হলো।ে

এ/জে

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

১৬ রানে ৬ উইকেট নেই বাংলাদেশের, হারলো ৬ উইকেটে

০২ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top