অধিকার আদায়ে নতুন কর্মপরিকল্পনা ৫০% পেনশন সমর্পণকারীদের

[print_bangla]

স্টাফ রিপোর্টার:

৫০ শতাংশ পেনশন সমর্পণকারী পেনশনারদের ন্যায্য অধিকার আদায় ও ১০ দফা দাবি বাস্তবায়নে নতুন কর্মপরিকল্পনা নিয়েছে ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতি। সংগঠনকে আরও শক্তিশালী ও আন্দোলনকে বেগবান করতে সদস্য সংগ্রহসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ঢাকার মিরপুরে সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির আহ্বায়ক ড. রুহুল আমীন চৌধুরীর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সদস্য সচিব প্রকৌশলী এমএইচ রশিদ, যুগ্ম আহ্বায়ক লে. কমান্ডার মনিরুল ইসলাম ও যুগ্ন সদস্য সচিব শাহীন কামাল, নীতি নির্ধারণী পরিষদের সদস্য মর্জিনা খাতুন, ঢাকা বিভাগীয় আহ্বায়ক খোন্দকার আবিদ আহম্মেদ, অধ্যাপক জাফর আলম, এ.কে.এম. মোতালেব হোসেন, মো. হাফিজুর রহমান, মো. আরজু মিয়া, মো. আবদুর রাজ্জাক, মো. জাহিদুর রহমান ও মো. আনোয়ার হোসেন ভূইয়াসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সভায় অবশিষ্ট ৫০ শতাংশ আনুতোষিক ফেরতসহ সমিতির ১০ দফা দাবি বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সদস্য সংগ্রহ অভিযান জোরদার, সদস্য কার্ড বিতরণ, সংগঠনের নিবন্ধনের জন্য নাম সংশোধন, তহবিল গঠন এবং পরবর্তী কর্মসূচি নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে শাহীন কামালকে যুগ্ম সদস্য সচিব করা হয়। ঢাকা বিভাগীয় আহ্বায়ক কমিটিতে খোন্দকার আবিদ আহম্মেদকে আহ্বায়ক, এ.কে.এম. মোতালেব হোসেন ও মো. হাফিজুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং মো. আরজু মিয়াকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

ছাড়া ঢাকা দক্ষিণ আহ্বায়ক কমিটিতে মো. আনোয়ার হোসেনকে আহ্বায়ক ও মো. আনোয়ার হোসেন ভূইয়াকে সদস্য সচিব এবং ঢাকা উত্তর আহ্বায়ক কমিটিতে মো. আবদুর রাজ্জাককে আহ্বায়ক ও মো. জাহিদুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

সভায় নেতৃবৃন্দ বলেন, ৫০ শতাংশ পেনশন সমর্পণকারী পেনশনারদের দীর্ঘদিনের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। অবশিষ্ট ৫০ শতাংশ আনুতোষিক ফেরতসহ ১০ দফা দাবি বাস্তবায়নে সংগঠনকে তৃণমূল পর্যায় পর্যন্ত শক্তিশালী করা হবে। এ লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিগুলো তুলে ধরা হবে।

সভায় নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং পেনশনারদের ঐক্যবদ্ধ করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অধিকার আদায়ে নতুন কর্মপরিকল্পনা ৫০% পেনশন সমর্পণকারীদের

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top