
নলডাঙ্গায় সার ডিলার গণের সাথে সার ও বীজ মনিটরিং কমিটি: মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইউসুফ হোসেন,
জেলা প্রতিনিধি নাটোর
নাটোরের নলডাঙ্গায় সার ডিলার গণের সাথে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩ টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।
সভায় প্রকৃত কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত করা, ডিলারদের সার বিতরণ ও সংরক্ষণ সহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আলোচনা শেষে সার ডিলারগণ নবাগত ইউএনও শাম্মী আক্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রকিবুল হাসান সুজন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাহিদুল ইসলাম নাহিদ, সাজ্জাদ হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোস্তাক আহম্মেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য এম জহুরুল ইসলাম, সার ডিলার শহিদুল ইসলাম বেলাল, নাসির উদ্দীন হক সহ উপজেলার সার ডিলারগণ, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য বৃন্দরা।