দাগনভূঞায় দুই দিনব্যাপি মৎস্য চাষিদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের সমাপনী

[print_bangla]

দাগনভূঞা প্রতিনিধি
ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় দুই দিনব্যাপি মৎস্য চাষিদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মৎস্যখাতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দাগনভূঞা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে দুই দিনব্যাপি এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বুধবার (৭ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলামের পরিচালনায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম। এছাড়াও আলোচনা করেন ফেনী সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। এসময় দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ের ২০ জন প্রদর্শনী চাষি ও সহযোগী চাষিরা অংশ নেন।

প্রশিক্ষণে বৈজ্ঞানিক পদ্ধতিতে পুকুর ব্যবস্থাপনা, উন্নত প্রজাতির পোনা নির্বাচন, খাদ্য ব্যবস্থাপনা, মাছের স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।


আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং খামারের সফলতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব বলে মনে করেন অতিথিবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা। সঠিক পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান বজায় রাখা, উন্নত মানের পোনা ব্যবহার এবং সুষম খাদ্য প্রয়োগের মাধ্যমে খরচ কমিয়ে অধিক লাভ অর্জন করা সম্ভব বলে মনে করেন তারা । এছাড়াও প্রশিক্ষণে বিভিন্ন সেশনে পুকুর প্রস্তুতি, পানি ব্যবস্থাপনা, পোনার গুণগত মান যাচাই ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তি যেমন প্রোবায়োটিক ব্যবহার, এয়ারেটর এবং আইওটি-ভিত্তিক পানি ব্যবস্থাপনার বিষয়েও ধারণা দেওয়া হয়। মৎস্যসম্পদ খাতে আধুনিক প্রযুক্তি ও পদ্ধতির ব্যবহার বাড়াতে এবং খামারিদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দাগনভূঞায় দুই দিনব্যাপি মৎস্য চাষিদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের সমাপনী

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top