সৌদি আরব থেকে সফলভাবে স্বাবলম্বী হয়ে দেশে ফিরলেন তরুণ উদ্যোক্তা মোঃ রিদুয়ান

[print_bangla]

সৌদি আরব থেকে সফলভাবে স্বাবলম্বী হয়ে দেশে ফিরলেন তরুণ উদ্যোক্তা মোঃ রিদুয়ান

মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) কক্সবাজার।

কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের মকবুল সওদাগর পাড়ার স্হায়ী এক তরুন উদ্যেক্তা, দীর্ঘ আড়াই বছর প্রবাসজীবন কাটিয়ে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভাগ্যের চাকা ঘুরিয়ে সফলভাবে নিজ মাতৃভূমিতে ফিরেছেন ২৫ বছরের তরুণ মোঃ রিদুয়ান।

গত বুধবার রাতে জেদ্দা এয়ারপোর্ট থেকে বিমানে রওনা দিয়ে আজ সকাল ১১টায় ঢাকায় অবতরণ করেন তিনি।
এরপর কিছু সময় পার করে, ঢাকা থেকে বিমানযোগে দুপুর ৩টা ১৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান এই তরুণ উদ্যোক্তা।

রিদুয়ানের এই দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দরে এক আনন্দঘন ও আবেগপ্রবণ পরিবেশের সৃষ্টি হয়।
তাকে ফুল দিয়ে বরণ করতে ও উষ্ণ অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার মেজ ভাই আজিজুল হক, বোন ফাতেমার স্বামী সাঈদ, মোঃ মোরশেদ এবং সোহানোর রহমান জনিসহ পরিবারের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা।

সৌদি সফর: মোঃ রিদুয়ান, মোঃ আজিজুল হক ও সাঈদ

পারিবারিক সূত্রে জানা যায়,মোঃ রিদুয়ান প্রায় আড়াই বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরব পাড়ি দেন। শুরুতে কঠোর পরিশ্রম ও সততার সাথে একটি প্রতিষ্ঠানে চাকরি শুরু করেন। নিজের মেধা, পরিশ্রম আর অধ্যাবসায়ের বলে অল্পদিনের মধ্যেই ভাগ্য বদল করতে সক্ষম হন। পরবর্তীতে নিজের জমানো টাকা ও ব্যবসায়িক শেয়ারের মাধ্যমে জেদ্দায় নিজেই একটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন। প্রবাসের মাটিতে কঠোর পরিশ্রমের সুবাদে অল্প দিনেই ব্যবসায় সফলতা অর্জন করে আজ তিনি একজন স্বাবলম্বী তরুণ হিসেবে মাথা উঁচু করে দেশে ফিরেছেন।

দীর্ঘ আড়াই বছর পর প্রিয় মাতৃভূমিতে পা রেখে রিদুয়ান আবেগাপ্লুত হয়ে পড়েন। মা, ভাই-বোন ও অসংখ্য আত্মীয়স্বজনের টানে তিনি দুই মাসের ছোট্ট সফরে দেশে এসেছেন। প্রিয় মুখগুলোকে কাছে পাওয়ার আনন্দ তার পরিবারের সদস্যদের মাঝেও বইয়ে দিয়েছে খুশির জোয়ার। আত্মীয়স্বজন ও বন্ধুরা বিমানবন্দর চত্বরে তাকে উষ্ণ আলিঙ্গনে বরণ করে নেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সৌদি আরব থেকে সফলভাবে স্বাবলম্বী হয়ে দেশে ফিরলেন তরুণ উদ্যোক্তা মোঃ রিদুয়ান

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top