বাঘাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

[print_bangla]

মোঃ মহিউদ্দিন বাঘাইছড়ি প্রতিনিধি:– পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রেখে উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ০৮ অক্টোবর সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। এতে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার সহ উপজেলার ৫টি পূজা মণ্ডপের সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান , আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা, ইউপি চেয়ারম্যানগন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার বলেন, পূজাকে কেন্দ্র করে বাঘাইছড়িতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে দেওয়া হবে না। মণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ, আনসার, ভিডিপি,গ্রাম পুলিশের সদস্যরা।

সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং মণ্ডপগুলোর নিজস্ব ভলান্টিয়ার টিম গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পূজা চলাকালীন মণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে, বিকল্প জেনারেটরের ব্যবস্থা রাখতে হবে । যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের একটি মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করবে। আযান ও নাজের সময় পূজা মন্ডপে বাদ্যযন্ত্র বন্ধ থাকবে বলে জানান নির্বাহী অফিসার আমেনা মারজান।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাঘাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top